দুয়ারে কড়া নাড়ছে ঈদুল আজহা। কোরবানির ঈদ মানে পশুর হাট ঘুরে পছন্দসই গরু, ছাগল বা খাসি কেনা। কয়েক দিন হাটে ঘুরে এখন শেষ মুহূর্তে পশু কেনার হিড়িক পড়েছে। পছন্দের পশু কিনে আনন্দে বাড়ি ফিরছে মানুষ। ছবিগুলো রংপুরের পীরগাছা উপজেলার পাওটানা হাট ও এর আশপাশের এলাকা থেকে তোলা।
