ঢাকার কেরানীগঞ্জের কালিন্দীর গদারবাগ আবাসিক এলাকা। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে এখানকার রাসায়নিকের একটি গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এই ঘটনায় পাঁচজন মারা গেছেন। তাঁরা একই পরিবারের সদস্য। রাসায়নিকের গুদামটি পরিচালনার অনুমোদন ছিল না বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে ফায়ার সার্ভিস। কেরানীগঞ্জের রাসায়নিকের গুদামে বিস্ফোরণের ঘটনার ভয়াবহতার দৃশ্য গতকাল মঙ্গলবার বিকেলে তুলে এনেছেন প্রথম আলোর ফটোসাংবাদিক দীপু মালাকার।
