পবিত্র রমজান মাসে সিলেটের হজরত শাহ্জালাল (র.) দরগাহে দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা আসেন। দিন শেষে অনেকে এখানেই সেরে নেন ইফতার। প্রায় ৭০০ বছরের ঐতিহ্য ধরে রেখে প্রতিদিন সারিবদ্ধভাবে বসে রোজাদাররা ইফতারের জন্য অপেক্ষা করেন। সবার সহযোগিতায় আয়োজিত এই ইফতারে ধনী-গরিব, নারী-পুরুষনির্বিশেষে অংশ নেন। পরিবেশনায় ব্যস্ত থাকেন স্বেচ্ছাসেবকেরা। ঐতিহ্য আর সাম্যের এক অনন্য দৃশ্য দেখা মেলে দরগাহ প্রাঙ্গণে।