ব্লক প্রিন্ট কারিগরদের ব্যস্ততা

ঈদ সামনে রেখে রাজধানীর নিউমার্কেট ও চন্দ্রিমা সুপার মার্কেটে ব্লক প্রিন্টের দোকানগুলোতে এখন তুমুল ব্যস্ততা। কারিগরের নিপুণ হাতে কাঠের ছাঁচে কাপড়ের ওপর একের পর এক ফুটে উঠছে বাহারি নকশা। রং মেশানো থেকে শুরু করে কাঁচামাল প্রস্তুত, প্রিন্ট করা, শুকানো ও মান যাচাই সব ধাপেই ব্যাপক কর্মযজ্ঞ। ক্রেতারাও নিজেদের পছন্দের নকশা দিয়ে পোশাক রাঙিয়ে নিতে ভিড় করছেন। রঙের বৈচিত্র্য আর নান্দনিক নকশায় তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন সব পোশাক:

কাঠের ছাঁচে কারিগরের নিপুণ হাতে কাপড়ে ফুটে উঠছে ব্লক প্রিন্টের নকশা
কাঠের ছাঁচে কারিগরের নিপুণ হাতে কাপড়ে ফুটে উঠছে ব্লক প্রিন্টের নকশা
মনোযোগ দিয়ে রং মেশাচ্ছেন এক কারিগর
ঈদ সামনে রেখে ব্লক প্রিন্ট কারিগরদের ব্যস্ততা বেড়েছে
নিজের পোশাকে পছন্দের নকশার ছাপ দেওয়া দেখছেন এক ক্রেতা
নানা রং ও বাহারি নকশার ব্লক প্রিন্টে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন সব কাপড়
কাপড়ে ব্লকের ছাপ দেওয়ার পর তা যত্ন নিয়ে শুকাচ্ছেন এক কারিগর
ব্লক প্রিন্ট করার আগে প্রয়োজনীয় কাঁচামাল ও রং প্রস্তুত করা হচ্ছে
কাজের বাড়তি চাপে দোকানে এখন একটানা সময় পার করছেন কারিগরেরা
ক্রেতাদের পছন্দ ও চাহিদা অনুযায়ী নানা নকশায় প্রস্তুত হচ্ছে ব্লক প্রিন্টের কাপড়
নকশা ঠিকমতো বসেছে কি না, তা যাচাই করে দেখছেন কারিগর