অপেক্ষার এক্সপ্রেসওয়ে, ভোগান্তি সড়কে

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০২২ সালে। এখনো চলছে। টানা নির্মাণকাজ চলায় উন্নয়নের সুফলের অপেক্ষায় থাকা আশুলিয়া–আবদুল্লাহপুর সড়কে চলাচলকারী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভাঙাচোরা সড়ক, ধুলা, জলাবদ্ধতা, দীর্ঘ যানজট এখন এই সড়কে চলাচলকারীদের নিত্যদিনের সঙ্গী। ছবিগুলো সম্প্রতি তোলা।

খানাখন্দে ভরা সড়কের পাশে রাখা হয়েছে নির্মাণসামগ্রী
খানাখন্দে ভরা সড়কের পাশে রাখা হয়েছে নির্মাণসামগ্রী
কাদা জমে থাকা খানাখন্দে ভরা সড়কে চলছেন পথচারীরা
প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশে অস্থায়ী মেরামতের কাজ করছেন শ্রমিকেরা
গর্ত, জমে থাকা পানি, কাদা আর আবর্জনার কারণে এটা যে সড়ক—সেটাই বোঝা কঠিন
চলছে নির্মাণকাজ, বন্ধ রাখা হয়েছে ব্যস্ত সড়কের একাংশ
নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারের নিচে ভাঙাচোরা সড়ক ধরে চলছে যানবাহন
হাসপাতালের সামনের সড়কেও জমে পানি–কাদা, দেখা দেয় ভোগান্তি
ফিলিং স্টেশনের সামনে খানাখন্দে ভরা সড়কে জমেছে পানি–কাদা
গর্তে ভরা সড়কে কাদাপানি পেরিয়ে চলছে যানবাহন
খানাখন্দ আর কাদায় ভরা সড়কের একাংশ দখল করে পণ্য সাজিয়ে রেখেছেন দোকানদারেরা