সারা দেশে ঈদের জামাত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন জেলা ও বিভাগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। কোথাও খোলা মাঠে, কোথাও বিশাল প্যান্ডেলের নিচে, আবার কোথাও মুষলধারে বৃষ্টির মধ্যেই মুসল্লিরা কাতারবন্দী হয়ে নামাজ আদায় করেছেন। ঈদের নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাঠানো ছবিতে উঠে এসেছে ঈদের ধর্মীয় আবহ, মানুষের অংশগ্রহণ ও উৎসবের নানা মুহূর্ত।

দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করছেন মুসল্লিরা। দিনাজপুর, ২৮ মে। ছবি: প্রথম আলোদিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করছেন মুসল্লিরা। দিনাজপুর, ২৮ মে
ছবি: প্রথম আলো
পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। খাগড়াছড়ি, ২৮ মে
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ায় মুষলধারে বৃষ্টির মধ্যেই ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। রেওয়াজ অনুযায়ী বন্দুকের ফাঁকা গুলির শব্দের মাধ্যমে সকাল নয়টায় জামাত শুরু হয়। কিশোরগঞ্জ, ২৮ মে
নামাজ শেষে বৃষ্টিতে বিপাকে পড়েন মুসল্লিরা। হাবু ঈদগাহ মাঠ, গঙ্গাচড়া, রংপুর, ২৮ মে
ফরিদপুর শহরের কমলাপুর চানমারি ঈদগাহ মাঠে সকাল সাতটায় অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। সদর উপজেলা, ফরিদপুর, ২৮ মে
ঈদুল আজহার নামাজ শেষে কবর জিয়ারত করছেন স্বজনেরা। স্বল্পপেন্নাই কবরস্থান, দাউদকান্দি, কুমিল্লা, ২৮ মে
স্বল্পপেন্নাই দাওয়াতে হাদিস মাদরাসা ও এতিমখানায় ঈদুল আজহার নামাজ আদায় করছেন মুসল্লিরা। দাউদকান্দি, কুমিল্লা, ২৮ মে
সকালে ঈদের প্রথম জামাতে অংশ নেন হাজারো মুসল্লি। কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, বান্দরবান, ২৮ মে
সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে বৃষ্টির মধ্যেই ছাতা মাথায় দিয়ে ঈদের নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। শাহী ঈদগাহ, সিলেট, ২৮ মে
বৃষ্টির কারণে মাঠে জামাত আয়োজন সম্ভব না হওয়ায় সড়কেই কাতারবন্দী হয়ে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বাস্তুহারা এলাকা, খুলনা, ২৮ মে
জমিয়তুল ফালাহ্ ময়দানে স্থাপিত বিশাল প্যান্ডেলের নিচে সকাল সাতটায় সারিবদ্ধভাবে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। চট্টগ্রাম, ২৮ মে
নামাজ আদায় শেষে কোলাকুলি করছে দুই শিশু। চট্টগ্রাম, ২৮ মে