পলাশগাছে পাখির মেলা

প্রকৃতিতে বইছে ঋতুরাজ বসন্তের আগমনী হাওয়া। রাঙামাটি শহরের কুমড়াটিলার নির্জন প্রান্তে দাঁড়িয়ে থাকা একমাত্র পলাশগাছটির ডালে ডালে এখন ফুল ফোটার উৎসব। লোকালয় থেকে দূরে হওয়ায় এই গাছ এখন মুখর হয়ে উঠেছে নানা প্রজাতির পাখির কলকাকলিতে। ভোরে সূর্যের প্রথম আলো ফুটতে না ফুটতে এখানে বসে পাখির মেলা। কুমড়াটিলার সেই রক্তিম পলাশগাছ আর পাখি নিয়ে ছবির গল্প।

পলাশের ডালে ফুলের মধু পানে মগ্ন একটি বুলবুলি
পলাশের ডালে ফুলের মধু পানে মগ্ন একটি বুলবুলি
নির্জন দুপুরের অবসরে পলাশের ডালে জিরিয়ে নিচ্ছে একটি শালিক
লাল পলাশের ডালে সোনালি পিঠ কাঠঠোকরা
ফুলের মধু খাচ্ছে কুটুম পাখি
পলাশের ডালে কুহুতানে মুগ্ধতা ছড়ানো কোকিল
মগডালে বসে আছে একটি কালো ফিঙে
ফোটার অপেক্ষায় থাকা পলাশের গাঢ় কালচে রঙের কুঁড়ি
ডালজুড়ে ফুটে থাকা থোকা থোকা পলাশ
একই ডালে সদ্য ফোটা ফুল আর ফোটার অপেক্ষায় থাকা কুঁড়ির অপূর্ব এক মিতালি