পাটের গুদামে ব্যস্ততা

সোনালি আঁশ পাট। বস্তা, ব্যাগসহ নানা জিনিস বানানো হয় পাট দিয়ে। আষাঢ়-শ্রাবণ মাসে, অর্থাৎ বর্ষাকালে পাটের মৌসুম শুরু হয়। এ সময় পাটের গুদামগুলোয় ব্যস্ত সময় কাটান শ্রমিকেরা। বরিশালের উজিরপুরের শিকারপুর বাজারে পাটের গুদাম ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা-

আঁটি বাঁধার আগে ওজন মাপার জন্য আনা হয়েছে পাট।
আঁটি বাঁধার আগে ওজন মাপার জন্য আনা হয়েছে পাট।
একেকটি আঁটিতে ৫০ কেজি করে পাট মেপে নেওয়া হচ্ছে।
গুদামে পাটের আঁটি বাঁধার কাজে ব্যস্ত এক শ্রমিক।
চাষিদের কাছ থেকে কিনে আনা পাট গুছিয়ে রাখা হচ্ছে।
পাটের আঁটি তৈরি করছেন শ্রমিকেরা।
পাটকলে পাঠানোর জন্য পাট নিয়ে যাওয়া হচ্ছে।