খাল-ডোবা সেচে মাছ ধরা

শুষ্ক মৌসুমে পুকুর-খাল–ডোবা-দিঘির পানি কমে আসে। এ সময় পানি সেচ দিয়ে মাছ ধরা একধরনের ঐতিহ্যে পরিণত হয়েছে, বিশেষ করে নিজ হাতে মাছ ধরার আনন্দই আলাদা। শুষ্ক মৌসুমে গ্রামীণ এলাকায় পুকুর-ডোবা-খাল সেচে লোকজনকে দল বেঁধে মাছ ধরতে দেখা যায়।

সেচের প্রস্তুতি হিসেবে ডোবার কচুরিপানা তোলা হচ্ছে।
সেচের প্রস্তুতি হিসেবে ডোবার কচুরিপানা তোলা হচ্ছে।
সেচের পর দল বেঁধে মাছ ধরা শুরু।
কাদার মধ্যে চলছে মাছ ধরা।
পানি দিয়ে মাছের কাদা পরিষ্কার করা হচ্ছে।
লাফিয়ে পড়া মাছ তুলে ক্রেটে রাখা হচ্ছে।
শিং, কইসহ বিভিন্ন জাতের দেশি মাছ।
মাছ ধরার পর সব এক জায়গায় এনে রাখা হয়েছে।
মাছ ধরার পর ক্লান্ত হয়ে একটু বিশ্রাম।