সোনার গয়নার ঝলক, হীরাখচিত অলংকার আর মনোমুগ্ধকর ফ্যাশন শো; সব মিলিয়ে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো ‘বাজুস জুয়েলারি ফ্যাশন কার্নিভ্যাল-২০২৬’। ২২ আগস্ট শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠান দেশের জুয়েলারিশিল্পের ঐতিহ্য, নান্দনিকতা এবং আধুনিক ডিজাইনের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আয়োজিত এই কার্নিভ্যালে দেশের খ্যাতনামা জুয়েলারি ব্র্যান্ডগুলো তাদের সেরা ও সর্বাধুনিক ডিজাইনের অলংকার প্রদর্শন করে।
