ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশ থেকে ওই অঞ্চলে বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। আজও ঢাকা থেকে দুবাই, বাহরাইন, কুয়েত ও কাতারগামী ৩৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে ওমান, সৌদি আরবসহ অন্যান্য গন্তব্যে উড়োজাহাজ চলছে। হঠাৎ ফ্লাইট বাতিলের কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চরম বিপাকে পড়েছেন এসব গন্তব্যের যাত্রীরা। বিশেষ করে যাঁদের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তাঁরা পড়েছেন সবচেয়ে বেশি অনিশ্চয়তায়।
