শীতের আগমনী হাওয়ায় ভোরের ঘাসে জমেছে শিশির। পথের ধারের ছোট ছোট বুনোফুলে মধু খুঁজে ফিরছে নানা রঙের প্রজাপতি। কখনো ফুলের পাপড়িতে ডানা মেলে বসছে, কখনো আবার উড়ে যাচ্ছে এক ফুল থেকে অন্য ফুলে। প্রজাপতির এমন রঙিন ওড়াউড়িতে প্রাণবন্ত হয়ে উঠেছে প্রকৃতির ছোট্ট এই পরিসর। ছবিগুলো সম্প্রতি সিলেটের দক্ষিণ সুরমার জলকরকান্দি এলাকা থেকে তোলা।