শশিভূষণ মেলা

বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী শশিভূষণ পালের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ‘শশি মেলা’। উপমহাদেশে চারুকলার বিকাশে শশিভূষণের অবদানকে এ মেলার মাধ্যমে তুলে ধরা হয়। ১৪ ও ১৫ জানুয়ারি দুদিনের মেলায় বিভিন্ন চিত্রশিল্পী-শিক্ষার্থীর আঁকা চিত্রকর্ম, গ্রামীণ ও লোকজ সংস্কৃতির বিভিন্ন উপাদান স্থান পায়। চিত্রশিল্পী শশিভূষণ পালকে নিয়ে এ ধরনের আয়োজন বাংলাদেশে প্রথম। খুলনা বিশ্ববিদ্যালয়ে মেলার বিভিন্ন ছবি নিয়ে ছবির গল্প।

স্টলে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি এবং এসব ছবি দিয়ে বানানো ক্যালেন্ডার রাখা হয়েছে।
স্টলে বিভিন্ন শিল্পীর আঁকা ছবি এবং এসব ছবি দিয়ে বানানো ক্যালেন্ডার রাখা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় চিত্রশিল্পী শশিভূষণ পালকে নিয়ে আলোচনা সভা।
মেলায় ছিল বিভিন্ন রঙিন হস্তশিল্প।
সার বেঁধে রাখা ক্যানভাসগুলোতে ছবি দেখছেন দর্শনার্থীরা।
মেলায় মাটির তৈরি কাপ দেখছেন দর্শনার্থীরা।
মেলার পাশেই চিত্রকর্ম আঁকায় ব্যস্ত চারুকলার শিক্ষার্থীরা।
স্টলে দর্শনার্থীর ভিড়।
‘মায়াবন বিহারিণী’লেখা মাটির তৈরি লকেটে মনোযোগী ক্রেতা।
মাটির তৈজসপত্র দেখছেন দর্শনার্থীরা।
নকশা করা কাপড়ের স্টল ছিল মেলায়।