১০ টাকা থেকে ৩ লাখ, চট্টগ্রামে বিয়ারিংয়ের জমজমাট বাজার

চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পকে কেন্দ্র করে পুরোনো জাহাজ থেকে সংগ্রহ করা ব্যবহৃত বিয়ারিংয়ের বড় বাজার গড়ে উঠেছে। নগরের সাগরিকা সড়ক ও ধনিয়ালাপাড়ায় প্রায় ৫০টি দোকানে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পুনঃপ্রক্রিয়াজাত বিয়ারিং বিক্রি হয়। এসব বিয়ারিংয়ের দাম ১০ টাকা থেকে ৩ লাখ টাকা পর্যন্ত, আর প্রতিদিন নগর ও দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতারা এ বাজারে আসেন।

বিয়ারিংয়ের কাজ করছেন এক দোকানদার
বিয়ারিংয়ের কাজ করছেন এক দোকানদার
১০ টাকা থেকে ৩ লাখ টাকার দামের বিয়ারিং পাওয়া যায়
নগরের সাগরিকা সড়ক ও ধনিয়ালাপাড়া এলাকায় রয়েছে প্রায় ৫০টি বিয়ারিংয়ের দোকান
ট্রাক ও কার্ভাড ভ্যানে এসব বিয়ারিং ব্যবহার হয়
বড় বিয়ারিং পরিষ্কার করছেন
পুনর্ব্যবহারযোগ্য বিয়ারিং বিক্রি হয়
পেপার কারখানার মেশিনে এসব বিয়ারিং ব্যবহার হয়
বিক্রির জন্য বিয়ারিং বের করা হচ্ছে
ফ্যানে ব্যবহার করা হয় এই বিয়ারিং
কারখানায় ব্যবহার করা হয় এই বড় বড় বিয়ারিং