পবিত্র আশুরা আজ শনিবার। দিনটি মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা কারবালা প্রান্তরে শহীদ হন। এ ছাড়া আরও অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল আশুরার দিনে। মুসলমানরা নফল রোজা, নামাজ, দানখয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে দিনটি পালন করেন। আশুরা উপলক্ষে পুরান ঢাকার হোসেনি দালানসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে তাজিয়া মিছিল বের হয়। তাজিয়া মিছিলের ছবিগুলো রাজধানীর আজিমপুর এলাকা থেকে তোলা।
