জ্যান্ত মাছের বেচাকেনা

ভোরের আলো তখনো ফোটেনি। একের পর এক ট্রাক আসতে শুরু করেছে। প্রতিটি ট্রাক জ্যান্ত মাছে ভরা। ট্রাকগুলোয় ড্রামে করে কিংবা ত্রিপল বিছিয়ে বিশেষ কায়দায় দেশের বিভিন্ন জায়গা থেকে এসব মাছ আনা হয়েছে। রুই, কাতলা, পাঙাশ—কোন মাছ নেই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল ট্রাক থেকে মাছ নামানো ও বাছাইয়ের কাজ। এরপর মাছ বিক্রির পালা। শুরু হয় ক্রেতা–বিক্রেতার হাঁকডাক। এ যেন এক বিশাল কর্মযজ্ঞ। রাজধানীর মিরপুর ৬ নম্বরের পাইকারি মাছের বাজারে গিয়ে দেখা মিলল এমন দৃশ্য। ছবিগুলো আজ বুধবার তোলা।  

ট্রাকে ত্রিপল বিছিয়ে তাতে পানি দিয়ে আনা হয়েছে জ্যান্ত মাছ
ট্রাকে ত্রিপল বিছিয়ে তাতে পানি দিয়ে আনা হয়েছে জ্যান্ত মাছ
ট্রাক থেকে বড় আকারের একটি মাছ নামাচ্ছেন তিনি
আকারভেদে আলাদা করে রাখা হচ্ছে মাছগুলো
ভোরের আলো ফোটার পরপর ট্রাক থেকে মাছ নামানোর কর্মযজ্ঞ শুরু হয়ে যায়
পানিবোঝাই ট্রাক থেকে খালাস করার জন্য মাছ ধরছেন শ্রমিকেরা
পাইকারি বাজারের বিক্রির জন্য ট্রাক থেকে মাছ নিয়ে যাওয়া হচ্ছে
পাইকারি বাজারে জমে উঠেছে জ্যান্ত মাছের বেচাকেনা
বড় আকারের একটি পাঙাশ মাছ বাজারে এসেছে
পানিবোঝাই ট্যাংকে রাখা জ্যান্ত মাছ হাতে তুলে নিয়েছে শিশুটি
পাইকারি বাজারে আনা মাছটি হাতে তুলে নিয়ে দেখাচ্ছেন তিনি
বাজারে আনা মাছ দুটি পানিবোঝাই ট্যাংকে রাখা হচ্ছে