চাকসুতে মনোনয়নপত্র সংগ্রহ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন ছিল আজ মঙ্গলবার। সকাল থেকে মনোনয়নপত্র নিতে ভিড় করেন সম্ভাব্য প্রার্থীরা। পরিচয়পত্র দেখিয়ে তাঁদের প্রবেশ করতে হয় চাকসু ভবনে। এরপর ভোটার আইডি নম্বর ও আইডি কার্ড (পরিচয়পত্র) দেখিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁরা। মনোনয়নপত্র নিয়ে অনেককে ছবি তুলে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। এ ছাড়া এদিন দেওয়া হয় ভোটার আইডি কার্ডও। মনোনয়নপত্র ও ভোটার আইডি কার্ড সংগ্রহের উৎসবমুখর কিছু মুহূর্ত ছবিতে:

পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করছেন চাকসু ভবনে
পরিচয়পত্র দেখিয়ে প্রবেশ করছেন চাকসু ভবনে
মনোনয়নপত্র পূরণে ব্যস্ত কয়েকজন ছাত্রী
মনোনয়নপত্র কিনছেন ছাত্রীরা
ভোটার আইডি কার্ড প্রদানে ব্যস্ততা
ভোটার নম্বর সংগ্রহে শিক্ষার্থীদের ভিড়
নির্বাচনী কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র নিচ্ছেন এক প্রার্থী
বিশ্ববিদ্যালয় আইডি কার্ড দেখে ভোটার নম্বর মেলানো হচ্ছে
নির্বাচনী ব্যস্ততায় সরগরম চাকসু ভবন
মনোনয়নপত্র নিয়ে চাকসু ভবনের সামনে ছবি তুলছেন