জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজন করা হয়েছিল ‘কনসার্ট ফর সলিডারিটি’। এই কনসার্ট উপভোগ করতে দুপুর থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জড়ো হয়েছিলেন হাজারো দর্শক। নগর বাউল জেমস, মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্সের পরিবেশনায় রাত পর্যন্ত গানে গানে মুখর ছিল পুরো এলাকা। এ নিয়ে ছবির গল্প।
