গরমে বিপর্যস্ত জনজীবন। ঘর থেকে বাইরে বের হওয়া মানুষেরা বিভিন্ন উপায়ে রোদের তাপ থেকে বাঁচার চেষ্টা করছেন। যে যেভাবে পারছেন, সেভাবেই মাথা ঢেকে দৈনন্দিন কাজ করছেন। ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বাসাবাড়ি, অফিস-আদালতে জেনারেটরের জ্বালানির চাহিদা বেড়েছে কয়েক গুণ। এদিকে পানিসংকটও দেখা দিচ্ছে ঢাকার বিভিন্ন এলাকায়। পানি সংগ্রহ করতে অন্যত্র ছুটতে হচ্ছে বাসিন্দাদের। ছবিগুলো রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গতকাল মঙ্গলবার তোলা।