দুই পাশে দুই ঘাট। দক্ষিণে সল্টগোলা, উত্তরে ডাঙ্গাচর। মাঝে বয়ে চলেছে কর্ণফুলী নদী। এক ঘাট থেকে আরেকটিতে নৌকায় যাত্রী পারাপার করা হয়। নৌকায় নদী পার হতে গেলে চোখে পড়ে চট্টগ্রাম বন্দরের সৌন্দর্য আর ব্যস্ততা। প্রতিদিন অসংখ্য মানুষ দুটি ঘাট দিয়ে কর্ণফুলী পারাপার করলেও নেই আধুনিক অবকাঠোমো। জরাজীর্ণ ঘাটে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। ছবিগুলো সম্প্রতি তোলা।