সকালে ঢাকার বিভিন্ন রাস্তায় বর্জ্য

সরকারি ঘোষণা ছিল, পবিত্র ঈদুল আজহার কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যেই সরানো হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আবার ৮ ঘণ্টার মধ্যে বর্জ্য সরানোর লক্ষ্য নির্ধারণ করেছিল। আর ঢাকা উত্তর সিটি কর্তৃপক্ষ বলেছিল নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করবে।

তবে সেই সময়সীমা পেরিয়ে গেলেও রাজধানীর দুই সিটির বিভিন্ন এলাকায় আজ শুক্রবার সকালেও কোরবানির বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

সকাল ৫টা ৫৭ মিনিট। সাংবাদিক আবাসিক এলাকার পশ্চিম পাশের রাস্তা। বর্জ্য সংগ্রহ করা হলেও নির্ধারিত স্থান থেকে আমিনবাজার ল্যান্ডফিলে নেওয়া হয়নি
সকাল ৮টা ৫ মিনিট। মিরপুর-১১–এর ১৯ নম্বর লাইনের ২ নম্বর অ্যাভিনিউ।
সকাল ৮টা ৭ মিনিট। মিরপুর ১১ নম্বর সেকশনের ডি ব্লকের ৭ নম্বর সড়কের চিত্র। ওই সড়কে তিন জায়গায় কোরবানির বর্জ্য পড়ে ছিল।
সকাল ৫টা ৫৫ মিনিট। সাংবাদিক আবাসিক এলাকার ২ নম্বর সড়ক। ওই সড়কের তিনটি স্থানে এভাবে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।
সকাল ৬টা। মিরপুর ১০/ডির মিরপুর উদয়ন স্কুল অ্যান্ড কলেজের সামনের রাস্তায় কোরবানির বর্জ্য ছড়িয়ে-ছিটিয়ে আছে।
সকাল ৬টা ৪ মিনিট। সেনপাড়া পর্বতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চিত্র।
সকাল ৬টা ৬ মিনিট। মিরপুর-১০ নম্বর গোলচত্বর–সংলগ্ন বেগম রোকেয়া সরণির সেন্ট্রাল প্লাজার সামনে।
সকাল ৬টা ৮ মিনিট। বেগম রোকেয়া সরণির পূর্ব মণিপুর অংশে। কোরবানির পশুর উচ্ছিষ্ট অংশ ও রক্ত জমে, পচে দুর্গন্ধ ছড়াচ্ছে
সকাল ৭টা ৩১ মিনিট। শাহজাদপুর লেকভিউ সড়কের চিত্র।
সকাল ৭টা ৪৪ মিনিট। গুলশান ২ নম্বরের ৫৪ নম্বর সড়ক
সকাল ৬টা ২৮ মিনিট। জিগাতলা হক ম্যানশনের সামনে।
সকাল ৬টা ৩৩ মিনিট। হাজারীবাগ মনেশ্বর রোড।
সকাল ৬টা ৩৪ মিনিট। গণকটুলী সিটি কলোনি এলাকা। কোরবানির পশুর রক্ত, বর্জ্য জমে আছে। পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
সকাল ৬টা ৪৮ মিনিট। বকশীবাজার সিটি করপোরেশন মার্কেটের পাশের সড়কে কোরবানির বর্জ্য পড়ে আছে
সকাল ৬টা ৫৭ মিনিট। নাজিরাবাজার কাজী আলাউদ্দীন রোডে প্রায় অর্ধেক জায়গা কোরবানির পশুর বর্জ্য বন্ধ হয়ে আছে।