চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মর্দী প্লাজা নামের মার্কেটের দ্বিতীয় তলার মোবাইল–সামগ্রীর একটি দোকানে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আগুন লাগে। পরে আরও কয়েকটি দোকানে আগুন ছাড়ায়। আগুনের এ ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আহত দুজন। তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।