মিরপুরে ব্যাটারিচালিত রিকশাচালকদের অবরোধ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে আজ রোববার সকাল থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। অবরোধ চলাকালে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি তুলেছেন আশরাফুল আলম

মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।
মিরপুর ১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারিচালিত রিকশার চালকেরা।
ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সড়কে শুয়ে পড়েছেন চালকেরা।
চালকেরা বিক্ষোভ মিছিল বের করেন।
রিকশার চালকেরা সড়ক বন্ধ করে রাখলে বাসের চালক ও সহকারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়।
এক চালক রিকশা নিয়ে সড়কে নামলে বিক্ষোভের মধ্যে পড়েন।
পুলিশের উপস্থিতিতে ব্যাটারিচালিত রিকশার চালকদের বিক্ষোভ।
এ সময় আশপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হয়।