ময়মনসিংহ শহরের জুবিলি ঘাট রোডে ব্রহ্মপুত্রের তীরে বিপিন পার্কের অবস্থান। সংস্কার করে ঐতিহাসিক এই পার্কের ভগ্নদশা দূর করেছে সিটি করপোরেশন। বানানো হয়েছে দৃষ্টিনন্দন ফোয়ারা। শিশুদের দোলনাসহ রয়েছে বিভিন্ন মিনি রাইড। পার্কের সুশীতল পরিবেশে স্বস্তির নিশ্বাস ফেলতে প্রতিদিন ভিড় করেন নানা শ্রেণি-পেশার মানুষ।
