আমনের মাঠে কৃষকের ব্যস্ততা

বর্ষার পানি আর কাদামাটিতে নতুন প্রাণ পেয়েছে মাঠ। খুলনার বটিয়াঘাটা উপজেলার হেতালবুনিয়ায় এখন চলছে আমন মৌসুমের জমি তৈরির ব্যস্ততা। কালো মেঘ, ট্রাক্টরের গর্জন, কৃষকের ঘাম আর কিষানির নীরব সঙ্গ—সব মিলিয়ে গ্রামীণ জীবনের শ্রম, অপেক্ষা ও আশার গল্প নিয়ে এ ছবির গল্প।

মাথার ওপর কালো মেঘ, নিচে কাদামাখা জমি। সেই জমিতেই ট্রাক্টর চালিয়ে আমনের জন্য মাঠ প্রস্তুত করছেন কৃষক
মাথার ওপর কালো মেঘ, নিচে কাদামাখা জমি। সেই জমিতেই ট্রাক্টর চালিয়ে আমনের জন্য মাঠ প্রস্তুত করছেন কৃষক
জলে ডোবা জমিতে বড় বড় ঘাস। ট্রাক্টর দিয়ে সেই জমি চাষ করা হচ্ছে
মাটি দিয়ে ঘেরা দেওয়া হচ্ছে আমনের জমি
খাবারের আশায় কাদাজমির পাশে ডালে বসেছে ফিঙে
কাজ শেষে মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ট্রাক্টরের চাকা ধুয়ে নিচ্ছেন এই কৃষক
জমির অতিরিক্ত পানি সেচ দেওয়া হচ্ছে
খাবার নিয়ে আলপথে কৃষকের জন্য অপেক্ষা কিষানির
কাজ শেষে জমি থেকে ট্রাক্টর তুলছেন কৃষক
কাজের বিরতিতে তৃষ্ণা মেটাচ্ছেন কৃষক
বিরতির পর আবার ট্রাক্টরে বসে কাজ শুরুর আগে কিষানির সঙ্গে আলাপ সেরে নিচ্ছেন কৃষক। শখের বাছুরটিও ছেড়ে দেওয়া হয়েছে জমিতে