হাল ফ্যাশন ‘ঈদ ফিয়েস্তা’

রাজধানীর ধানমন্ডিতে শুরু হয়েছে দেশি উদ্যোক্তাদের মিলনমেলা। ‘হাল ফ্যাশন’–এর আয়োজনে ‘ঈদ ফিয়েস্তা ২০২৬’ ঘিরে মাইডাস সেন্টারে বসেছে পোশাক, গয়না, গৃহসজ্জাসহ নানা লাইফস্টাইল পণ্যের বৈচিত্র্যময় সমাহার। ক্রেতা, উদ্যোক্তা আর তারকাদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে এই উদ্বোধনী আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন কোরিওগ্রাফার ও মডেল আজরা মাহমুদ।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন কোরিওগ্রাফার ও মডেল আজরা মাহমুদ।
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চন্দ্রশেখর সাহা।
বক্তব্য দিচ্ছেন অভিনয়শিল্পী রুনা খান।
উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন হাল ফ্যাশনের পরামর্শক শেখ সাইফুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক।
‘হাল ফ্যাশন ঈদ ফিয়েস্তা ২০২৬’–এর উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও অতিথিরা।
অতিথিদের হাতে উপহার তুলে দিচ্ছেন হাল ফ্যাশনের জ্যেষ্ঠ কনটেন্ট ক্রিয়েটর নাদিমা জাহান।
ঈদ ফিয়েস্তায় অংশগ্রহণকারীদের সঙ্গে আয়োজক ও অতিথিদের ফ্রেমবন্দী মুহূর্ত।
ধানমন্ডি ২৭ নম্বর সড়কের মাইডাস সেন্টারে শুরু হওয়া ঈদ ফিয়েস্তায় ক্রেতাদের ভিড়।
স্টলে স্টলে ঈদের নতুন নকশার শাড়ি ও থ্রি–পিস দেখছেন আগ্রহী ক্রেতারা।
ঈদ ফিয়েস্তার প্রদর্শনী ঘুরে দেখছেন অভিনয়শিল্পী রুনা খান।