মহাসড়কে অনিয়ম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি তুলনামূলক সরু। তার ওপর প্রতিদিন বাড়ছে তিন চাকার বিভিন্ন পরিবহনের চলাচল, যদিও এসব গাড়ি মহাসড়কে নিষিদ্ধ। পাশাপাশি রয়েছে বাস ও ট্রাকের চালকদের আগে যাওয়ার প্রতিযোগিতা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানিও। এরপরও এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার যেন কেউ নেই। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বিভিন্ন এলাকায় মহাসড়কে অনিয়ম নিয়ে এবারের ছবির গল্প:

আগে যাওয়ার জন্য তিনটি গাড়ির প্রতিযোগিতা
আগে যাওয়ার জন্য তিনটি গাড়ির প্রতিযোগিতা
ঝুঁকিপূর্ণ মোড়ে আগে যাওয়ার চেষ্টা দুটি গাড়ির
নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মহাসড়কে চলছে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা
পাল্লা দিয়ে ছোট গাড়ি চলার কারণে বড় গাড়ির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে
মহাসড়কে চলছে তিন চাকার নিষিদ্ধ নছিমন
হেলমেট ছাড়াই চলছেন মোটরসাইকেলের দুই আরোহী
প্রায় পুরো সড়ক দখল করে পাল্লা দিয়ে চলছে দুটি বাস
মহাসড়কে অবাধে চলছে তিন চাকার যান
ঝুঁকি নিয়ে যে যাঁর মতো করে গাড়ি নিয়ে ছুটছেন
পণ্যভর্তি ট্রাকের ওপর এভাবে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন কয়েকজন
সড়কের পাশে অবৈধ অটোরিকশা স্ট্যান্ড, উল্টো পথে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা