রাজধানী ঢাকায় ষষ্ঠবারের মতো মুদ্রা প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি (বিএনসিএস)। তিন দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে। দেশের ৪৩ জন মুদ্রাসংগ্রাহক তাঁদের সংগ্রহের ৬১টি বিষয়ের নির্বাচিত নিদর্শন উপস্থাপন করছেন ৪২টি ডিসপ্লে বক্সে। প্রতিটি সংগ্রহ যেন মুদ্রার মধ্য দিয়ে ইতিহাসের একেকটি অধ্যায়কে নতুন করে জানার সুযোগ করে দেয়। প্রদর্শনী চলবে আগামীকাল ৩১ অক্টোবর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
