ধলাইয়ের বুকে রাখাল ও গরুর পাল

সিলেট অঞ্চলে গ্রামগুলোয় এখনো টিকে আছে ‘পাল চরানি’ প্রথা। গ্রামের বিভিন্ন পরিবারের গবাদিপশু একত্র করে একজন রাখাল বা মালিকের দায়িত্বে মাঠে চরানো হয়। স্থানীয়ভাবে অনেকেই এই যৌথ পশুপালনের ব্যবস্থাকে ‘বারি’ বলেও উল্লেখ করেন। বর্ষা এলে বদলে যায় পথঘাটের চিত্র। মাঠ-ঘাট আর নদী একাকার হয়ে যায় পানিতে। তবু থেমে থাকে না এই পুরোনো রীতি। ছবিগুলো সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদ থেকে তোলা

ধলাই নদে ভাসছে গরুর পাল, সঙ্গে রাখাল
ধলাই নদে ভাসছে গরুর পাল, সঙ্গে রাখাল
সাঁতরে আসছে গরুর পাল
দুই গরুর লেজ ধরে সাঁতরে পাড়ে আসছেন তিনি
নদের পাড়ের কাছে এসেছে গরু দুটি
প্রতিদিন এভাবেই ধলাই নদ পাড়ি দিয়ে গরুকে আনা–নেওয়া করানো হয়
নদের পাড়ে উঠে এসেছে সাঁতরে আসা গরুর পাল
এবার বাড়ির পথে নিয়ে যাওয়া হচ্ছে গরুর পাল