বুড়িগঙ্গায় নৌকাবাইচ

বাজনার তালে তালে নদীর বুকে ছুটে চলেছে সারি সারি নৌকা। মাঝিদের সমস্বরে হাঁকডাক আর জল–বইঠার ছলাৎ ছলাৎ শব্দে মুখর হয়েছে চারপাশ। কে কাকে পেছনে ফেলে সবার আগে গন্তব্যে পৌঁছাবেন, সে প্রতিযোগিতায় মেতে উঠেছেন মাঝিরা। কখনো দুটি নৌকা পাশাপাশি ছুটে চলেছে। কখনো একটি নৌকাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে অন্যটি। নদীর পাড়ে দাঁড়িয়ে, এমনকি ছোট নৌকায় চেপে মাঝিদের সেই লড়াই উপভোগ করছেন হাজারো মানুষ। গতকাল শুক্রবার বিকেলে বুড়িগঙ্গা নদীর দৃশ্য এটা। ঢাকার কেরানীগঞ্জের খোলামোড়া ঘাট থেকে শুরু হয়েছিল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শেষ হয়েছে সোয়ারীঘাটে এসে।

অন্য নৌকাগুলোকে পেছনে ফেলতে সমানতালে বইঠা চালাচ্ছেন মাঝিরা
অন্য নৌকাগুলোকে পেছনে ফেলতে সমানতালে বইঠা চালাচ্ছেন মাঝিরা
বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে নৌকাবাইচ উপভোগ করছেন নানা বয়সী দর্শক
বাজনার তালে তালে জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছে নৌকা
বুড়িগঙ্গার বুকে চলছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
দারুণ ছন্দে নৌকা চালিয়ে এগিয়ে যাচ্ছেন মাঝিরা
ছোট ছোট নৌকায় চেপে বুড়িগঙ্গার বুকে নৌকাবাইচ উপভোগ করেন দর্শকেরা
নদীতে জল ও বইঠার দারুণ ছন্দ তুলে জয়ী হতে মাঝিদের আপ্রাণ চেষ্টা
একসঙ্গে বইঠা চালিয়ে ছুটে চলেছে বাইচের নৌকা