তাপপ্রবাহের পর বৃষ্টিতে স্বস্তি

কয়েক দিন ধরে তাপপ্রবাহে অতিষ্ঠ নগরজীবন। এর মধ্যে রোববার সকাল থেকে কালো মেঘে ঢাকা ছিল চট্টগ্রামের আকাশ। সকাল থেকে কিছুক্ষণ থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এতে স্বস্তি পান নগরবাসী।

বারান্দা থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা।
বারান্দা থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা।
কালো মেঘে ঢাকা আকাশ।
রেইনকোট পরে স্কুলে যাচ্ছে এক শিশু।
বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথার ওপর পলিথিন ধরেছেন তাঁরা।
বৃষ্টির মধ্যে মোটরসাইকেলের লাইট জ্বালিয়ে পথচলা।
মাথার ওপর ফাইল ধরে বৃষ্টির মধ্যে হাঁটছে এক শিক্ষার্থী।
বৃষ্টির মধ্যে লাইট জ্বালিয়ে এগিয়ে যাচ্ছে বাস।  
খানাখন্দে ভরা সড়কে বৃষ্টির পানি জমে আছে।
বৃষ্টির মধ্যে মাথার ওপর পলিথিন দিয়ে সড়ক পার হচ্ছেন এক ব্যক্তি।