নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে পদযাত্রা ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগে জড়ো হন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। সেখান থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ দফায় দফায় তাঁদের বাধা দেয়। একপর্যায়ে বাধা উপেক্ষা করে এগোতে থাকলে পুলিশ জলকামান, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের কাছাকাছি কিছুক্ষণ অবস্থান নিলেও পরে পুলিশি তৎপরতায় তাঁরা ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকা থেকে সরে যেতে বাধ্য হন।
