ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগর বন ইউনিয়নের পানাইল গ্রামে মোস্তাফিজুর রহমান নিজ বাড়িতেই কারখানা বসিয়ে তৈরি করছেন বাংলাদেশের ঐতিহ্য জামদানি শাড়ি। বাংলাদেশের প্রথম জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া জামদানি শাড়ি তৈরি করে মোস্তাফিজুর রহমান ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছেন। শাড়ির মান ভালো হওয়ায় ক্রেতারা বাড়িতে এসে কিনে নেন। আবার বিভিন্ন উৎসব উপলক্ষে আগে থেকেও তাঁকে শাড়ির ফরমাশ দিয়ে রাখেন অনেকে। মাঝেমধ্যেই রূপগঞ্জের বিসিক শিল্পনগরীতেও পাঠাতে হয় তাঁত শাড়ি। ২০২১ সালে বাড়িতে একটি তাঁত বসিয়ে এই শাড়ি তৈরির কাজ শুরু করেন তিনি। এখন তাঁর বাড়িতে স্ত্রীসহ ১২ জন কারিগর ৬টি তাঁতে কাজ করছেন। মাসে তৈরি করছেন ২২ থেকে ২৫টি জামদানি শাড়ি। শাড়ি তৈরির বয়নকৌশল নিয়েই ছবির গল্প