বর্ষার হাওরে মাছের খোঁজে

বর্ষায় সিলেটের হাওরগুলো পানিতে টইটম্বুর হয়ে ওঠে। পাওয়া যায় নানা জাতের দেশীয় মাছ। হাওরপাড়ের মানুষ আর মৎস্যজীবীরা মাছ ধরায় ব্যস্ত সময় কাটান। বর্ষার হাওরে মাছ ধরার ছবিগুলো সিলেটের বাউয়াকান্দি আর তামাউরাকান্দি থেকে গত বৃহস্পতিবার তোলা।

জাল পেতে মাছের অপেক্ষায় আছেন তিনি
জাল পেতে মাছের অপেক্ষায় আছেন তিনি
এসেছে শিশুটিও
ছোট নৌকায় ভেসে হাওরে মাছ ধরা
পেতে রাখা জাল থেকে মাছ ধরছেন তিনি
জাল দিয়ে তিনি হাওরে মাছ ধরছেন
নৌকায় ভেসে হাওরে মাছ ধরতে ব্যস্ত দুজন
মাছ ধরা শেষে কাঁধে জাল নিয়ে বাড়ির পথে
নৌকায় করে টুকরিভর্তি দেশীয় মাছ নিয়ে ফিরছেন তাঁরা
টুকরিতে মাছ নিয়ে বাজারের পথে যাত্রা