কাঁঠালের গন্ধে মুখর হাট

গ্রীষ্মের মৌসুমে জমে উঠেছে কাঁঠালের হাট। সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা কাঁঠাল বিক্রি হচ্ছে নগরের কদমতলী এলাকার ফলের আড়তে। এই সময়ে পুরো আড়ত রূপ নেয় মৌসুমি কাঁঠালের হাটে। পাইকারি ও খুচরা—দুইভাবেই চলছে বেচাকেনা। দিনভর ক্রেতা-বিক্রেতায় সরগরম থাকে কদমতলী এলাকা।

ট্রাক থেকে কাঁঠাল নামাচ্ছেন। ট্রাক ঘিরে রেখেছেন খুচরা ক্রেতারা
ট্রাক থেকে কাঁঠাল নামাচ্ছেন। ট্রাক ঘিরে রেখেছেন খুচরা ক্রেতারা
আকারভেদে কাঁঠাল স্তূপ করে রাখা হচ্ছে
দিনভর ব্যস্ত থাকেন শ্রমিকেরাও
কাঁঠাল স্তূপ করে রাখা হয়েছে বিক্রির জন্য
পাইকারি দরে কাঁঠাল কিনতে এসেছেন খুচরা বিক্রেতা
কাঁঠাল নিয়ে স্তূপ করছেন এক শ্রমিক
টিপে দেখা হচ্ছে কাঁঠাল
কাঁঠাল ফাটার এ দৃশ্য চিরচেনা
দরদাম শেষে লেনদেন চলছে