হাওরের জলে-মাঠে মহিষের পাল

সিলেটের হাওরে কোথাও সবুজ মাঠে ঘাস খাচ্ছে মহিষের পাল, কোথাও খালের পানিতে গা ডুবিয়ে আছে তারা। পাশে বসে বিশ্রাম নিচ্ছেন রাখালেরা। কৃষিকাজ, দুধ ও জীবিকার প্রয়োজনে মহিষ পালন করেন হাওরপারের অনেকে। বিস্তীর্ণ মাঠ ও জলাভূমিতে খাবারের খোঁজে ঘুরে বেড়ায় মহিষের পাল। হাওরের প্রকৃতি আর মানুষের জীবনযাপনের সঙ্গে মিশে থাকা মহিষের এমন দৃশ্য দেখা গেল সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুরুকচি হাওর ও রাধানগর এলাকায়।

হাওরের সবুজ মাঠে ঘাস খাচ্ছে মহিষ ও গরু
হাওরের সবুজ মাঠে ঘাস খাচ্ছে মহিষ ও গরু
জলাভূমিতে বিচরণ করা এসব মহিষ ‘জলাভূমির মহিষ’ নামেও পরিচিত
মাঠে মহিষের পাশে বসে বিশ্রাম নিচ্ছেন মালিক ও রাখালেরা
দুটি মহিষ ঘাস খাচ্ছে, আরেকটি শুয়ে আছে জলকাদায়
সড়ক থেকে মাঠে থাকা মহিষের পালের দিকে তাকিয়ে আছেন তিনি
খালের পানিতে গা ডুবিয়ে আছে দুটি মহিষ
একটি মহিষ খালের পাড়ে ঘাস খাচ্ছে, অন্যগুলো পানিতে নেমেছে
হাওরের পানিতে মহিষের পাল
হাওরে মহিষ ছেড়ে দিয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন এক রাখাল