চট্টগ্রাম নগরের কর্ণফুলী নদীর আনু মাঝি ঘাটে চলছে গম খালাসের কাজ। বহির্নোঙর থেকে আসা লাইটার জাহাজের খোল থেকে বস্তায় ভরা হচ্ছে গম। এরপর সেলাই করা বস্তাগুলো ক্রেনের সাহায্যে নামানো হচ্ছে ঘাটে। শ্রমিকেরা সেখান থেকে বস্তাগুলো মাথায় করে তুলছেন ট্রাকে। এসব গম যাচ্ছে বিভিন্ন গুদাম ও পাইকারি মোকামে। ঘাটের এই কর্মব্যস্ততার নানা মুহূর্ত ধরা পড়েছে ছবিতে।