চারদিকে লাল, সবুজ, কালো, সাদা—নানা রঙের নিশান উড়ছে। বিশেষ সাজে সেজেছে শিশু-কিশোরেরা। তাদের নিয়ে চলছে মিছিলের মহড়া। পুরো মহল্লায় এমন খণ্ড খণ্ড দৃশ্য পবিত্র আশুরার প্রস্তুতি ঘিরে। হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এবং তাঁর পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শহীদ হন। কারবালার যুদ্ধকে কেন্দ্র করে দিনটি পালনের রীতি চলে আসছে যুগ যুগ ধরে। খুলনা শহরের খালিশপুর এলাকার বিহারিপাড়া থেকে গতকাল শুক্রবার ছবিগুলো তোলা।
