স্বামী-স্ত্রী মিলে নদীতে মাছ ধরেন তাঁরা

যমুনা নদীর তীরে বাঁধের ওপর পরিবার নিয়ে বসবাস রব্বানী ও রুপালী দম্পতির। ছয়জনের এই পরিবারের অর্থ উপার্জনের একমাত্র উপায় নদীতে মাছ শিকার। বাড়ির পাশে বয়ে চলা যমুনা নদীতে প্রতিদিন ৭ থেকে ১০টি চায়না দুয়ারি জাল ফেলে রাখেন, যে মাছ আটকায়, তা দিয়ে চলে তাঁদের সংসার। স্বামীকে মাছ শিকারে  সহায়তা করেন রব্বানীর স্ত্রী রুপালী বেগম।

যমুনা নদীতে মাছ শিকারে যাচ্ছেন রব্বানী ও রুপালী দম্পতি
 যমুনা নদীতে মাছ শিকারে যাচ্ছেন রব্বানী ও রুপালী দম্পতি
নৌকা চালাচ্ছেন রব্বানী আর নদীতে জাল ফেলছেন রুপালী বেগম
জাল ঝেড়ে নিচ্ছেন রব্বানী
নৌকা চালাচ্ছেন রব্বানী, এই ফাঁকে জাল মেরামতে ব্যস্ত রুপালী
জালে পড়েছে বড় একটি আইড় মাছ
জালে ধরা পড়া দুটি আইড় মাছ পেয়ে খুশি রুপালী
জাল তুলছেন রব্বানী, আশা নিয়ে তাকিয়ে রুপালী
আইড়, রিঠা, চিংড়ি, বেলে, কাজলীসহ বিভিন্ন প্রজাতির মাছ পেয়েছেন মাছশিকারি দম্পতি
এখন নদীতে নৌকা রেখে হাটের পানে মাছ বিক্রির জন্য রওনা দেবেন জেলে রব্বানী