রাজধানীসহ দেশের ৪৮টি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। প্রখর রোদ, ভ্যাপসা গরম আর মৌসুমি বায়ুর বিলম্বিত আগমনে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু, বৃদ্ধ, পথচারী ও খেটে খাওয়া মানুষ। গরম থেকে সামান্য স্বস্তি পেতে কেউ আশ্রয় নিচ্ছেন গাছের ছায়ায়, কেউ আবার ছুটছেন পানির কাছে। তীব্র তাপপ্রবাহে মানুষের জীবনযাত্রার নানা চিত্র উঠে এসেছে এই ছবিগুলোতে।