শুকনা মৌসুমে যমুনা নদীর বিস্তীর্ণ এলাকা পরিণত হয় ধু ধু বালুচরে। দুর্গম এই চরে পণ্য পরিবহনের অন্যতম ভরসা ঘোড়ার গাড়ি। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার যমুনার চরে এবার ব্যাপক মরিচের আবাদ হয়েছে। তপ্ত বালু আর মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে এসব মরিচ বস্তায় ভরে খেয়াঘাটে নিয়ে আসেন ঘোড়ার গাড়ির চালকেরা। অনেকে ভাড়ায় ঘোড়ার গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করেন। যমুনার বালুচরে কৃষিপণ্য পরিবহনে তাঁদের এই বাহন হয়ে উঠেছে অপরিহার্য
