ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর

তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর করলেন মালয়েশিয়ায়। দুই দিনের এই সফরে রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছান প্রধানমন্ত্রী। আজ সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় তাঁকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দিয়ে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করেন। দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের বিষয় গুরুত্ব পায়। সফরজুড়ে ছিল কূটনৈতিক সৌহার্দ্য, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বার্তা। পুত্রজায়ার সড়কজুড়ে উড়েছে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা। বৈঠক, যৌথ সংবাদ সম্মেলন, রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ ও বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনে ফুটে উঠেছে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন অধ্যায়।

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মোটর শোভাযাত্রাসহ তাঁকে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
 ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়। পেরদানা পুত্রা, পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পেরদানা পুত্রা ভবনে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে করমর্দন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে এগিয়ে নিচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে নিয়ে পেরদানা পুত্রা ভবনে প্রবেশ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁদের সহধর্মিণীরা। বাঁ থেকে ডা. জুবাইদা রহমান, তারেক রহমান, আনোয়ার ইব্রাহিম ও ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
বাদ্যযন্ত্রের সুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় রাষ্ট্রীয়ভাবে স্বাগত জানানো হয়। পাশে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
বাদ্যযন্ত্রের সুর উপভোগ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবন পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
দ্বিপক্ষীয় বৈঠকের এক পর্যায়ে আলোচনায় অংশ নেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
দ্বিপক্ষীয় বৈঠক ও যৌথ সংবাদ সম্মেলনের পর করমর্দন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়া, মালয়েশিয়া, ২২ জুন
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। হোটেল শাংগ্রি লা, কুয়ালালামপুর, মালয়েশিয়া, ২১ জুন