দেবী চৌধুরানীর স্মৃতিজড়ানো রংপুরের এই মেলা

রংপুরের পীরগাছা উপজেলার চণ্ডীপুর এলাকায় চণ্ডীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিবছর বৈশাখ মাসজুড়ে প্রতি বৃহস্পতিবার সকাল–সন্ধ্যা নাপাইচণ্ডী মেলা বসে। ব্রিটিশবিরোধী আন্দোলনের নেত্রী দেবী চৌধুরানীর বীরত্ব ও আত্মত্যাগের স্মৃতিবিজড়িত এই মেলা। কথিত আছে, ১৭৮৩ সালের বৈশাখ মাসের বৃহস্পতিবার চণ্ডীদেবী( দেবী চৌধুরানীকে এই নামে ডাকতেন স্থানীয় বাসিন্দারা) ইংরেজদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন। চণ্ডীকে আর পাবে না—এই ভেবে স্থানীয় বাসিন্দারা শোকাতুর হয়ে নাপাইচণ্ডী নামে এ মেলার নামকরণ করেন। ২০০ বছরের অধিক সময় থেকে এখানে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে।

বৈশাখ মাসজুড়ে প্রতি বৃহস্পতিবার সকাল থেকেই জমজমাট মেলা প্রাঙ্গণ
বৈশাখ মাসজুড়ে প্রতি বৃহস্পতিবার সকাল থেকেই জমজমাট মেলা প্রাঙ্গণ
মাটির তৈরি নানা রকমের পাত্রের পসরা
রয়েছে মাটির তৈরি শিশুদের খেলনা
টয়ট্রেন আর নাগরদোলায় শিশুদের আনন্দ
জিলাপিসহ নানা রকমের মিষ্টির দোকানে ভিড়
মুড়ি ও মুড়কি বিক্রি মেলার অন্যতম বৈশিষ্ট্য
লম্ফঝম্প করছে দুই শিশু
কোরবানির ঈদ সামনে রেখে মেলায় দা, বটি ও ছুরি বিক্রি হচ্ছে
মেলার বাইরে ঘুড়ি বিক্রি চলছে
মেলায় খেলনা কিনতে শিশুসহ এক অভিভাবক