ঝুঁকি নিয়েই চলছে চট্টগ্রামের রেয়াজ উদ্দীন বাজার

চট্টগ্রামের রেয়াজ উদ্দীন বাজারে গত বৃহস্পতিবার রাতে আগুন লেগে প্রাণ গেছে তিন শ্রমিকের। এ বাজারে প্রায়ই আগুন লাগার ঘটনা ঘটে। এরপরও অগ্নিনিরাপত্তা জোরদারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে তারের জট। অবৈধভাবে খোলা হয়েছে খাবারের হোটেল। সিঁড়ি ও ফুটপাত দখল করে চলছে ব্যবসা। ফলে যেকোনো সময় আবার আগুন লেগে ঘটতে পারে বড় দুর্ঘটনা। শনিবার ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ।

মাথার ওপর ঝুলছে তারের জঞ্জাল
মাথার ওপর ঝুলছে তারের জঞ্জাল
বৈদ্যুতিক তার থেকে যেকোনো সময় লাগতে পারে আগুন
বাজারের অপ্রশস্ত পথ দিয়ে চলাচল করতে হয় লোকজনকে
হাঁটার পথেও রাখা হয়েছে পণ্য
ভবনের গা ঘেঁষে বিপজ্জনকভাবে রয়েছে বৈদ্যুতিক তারের জট
বাজারে রয়েছে অবৈধ খাবারের হোটেল
সিঁড়ি দিয়ে নামার পথে রাখা হয়েছে মালামাল
বাজারের পথ দিয়ে যেন চলা দায়
ফুটপাত দখল করে চলছে ব্যবসা