ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে ব্যবহৃত ক্রেনের ধাক্কায় লাইনচ্যুত হয় তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন ও একটি বগি। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে তেজগাঁওয়ে ওই দুর্ঘটনার পর ঘটনাস্থলের চারপাশ ঢেকে উদ্ধারকাজ চালায় কর্তৃপক্ষ। সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনসংলগ্ন এলাকায় ছবিগুলো তোলা।
