সুদসহ পুরো টাকা ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন একীভূত উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের কিছু আমানতকারী। এ সময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাঁরা একপর্যায়ে শাপলা চত্বরের প্রধান সড়ক অবরোধ করলে জলকামান ব্যবহার করে সরিয়ে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একীভূত করা ব্যাংক পাঁচটি হলো ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংক। পাঁচ ব্যাংকের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হচ্ছে। এসব ব্যাংকের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের ওপর ৪ শতাংশ করে সুদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যা ‘হেয়ারকাট’ হিসেবে পরিচিতি পেয়েছে। আমানতকারীরা বলছেন, এই সিদ্ধান্ত অমানবিক ও অন্যায্য।
অনেক আমানতকারী এসব ব্যাংক থেকে মূলধন ও মুনাফা তুলতে পারছেন না। এতে অনেকেই কষ্টে জীবন যাপন করছেন। এই বিক্ষোভ ও অবরোধ নিয়ে আজকের ছবির গল্প।