চরের গরুর দুধ খেয়াপাড়ে

যমুনার চরাঞ্চলে বসবাস করা মানুষেরা কৃষিকাজ ও গবাদিপশু লালন-পালন করেন। এসব গরুর দুধ বিক্রি করে অনেকেই জীবিকা নির্বাহ করেন। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শালুখা চরে বসবাস করা খোদেজা বেগম বাড়িতে সাতটি গরু লালন-পালন করেন। সেগুলো থেকে পাওয়া দুধ বিক্রির জন্য সারিয়াকান্দি বাজারে যান। শুধু খোদেজা বেগমই নন, সারিয়াকান্দি উপজেলার প্রায় সাতটি ইউনিয়নের চরাঞ্চলে বসবাস করা অনেক মানুষ গরুর দুধ বিক্রি করে সংসার চালান।

ঘাস খাওয়াতে যমুনার চরাঞ্চলে নেওয়া হচ্ছে গরু
ঘাস খাওয়াতে যমুনার চরাঞ্চলে নেওয়া হচ্ছে গরু
দুধ নিয়ে খেয়ার পানে কৃষক আজিজার রহমান
বালতি ভরে দুধ বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন চাঁন মিয়া
খেয়া পারাপারের অপেক্ষায় এক দুধ ও লাউ বিক্রেতা
দুধ নিয়ে খেয়াঘাটের দিকে যাচ্ছেন খোদেজা বেগম
দুধ নিয়ে নৌকায় উঠছেন চাঁন মিয়া
খেয়া পারাপার হয়ে হাঁটের পথে