বৃষ্টিস্নাত ঢাকার নানা চিত্র

টানা দুই দিনের বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। এই বৃষ্টিতে যেমন ভোগান্তিতে পড়েছেন পথচারী ও খেটে খাওয়া মানুষেরা, তেমনি অনেকের কাছেই তা এনে দিয়েছে প্রশান্তি। বৃষ্টিতে ভেজা থেকে রক্ষায় কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে, কেউ রেইনকোট গায়ে ছুটেছেন গন্তব্যে, আবার কেউ মেতে উঠেছেন বৃষ্টিবিলাসে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে তোলা বৃষ্টিস্নাত দিনের কিছু খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প।

ঝুম বৃষ্টিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা
ছবি: সাবিনা ইয়াসমিন
বৃষ্টিতে ভিজেই রিকশা চালাচ্ছেন রিকশাচালকেরা
মুষলধারে বৃষ্টি ঝরছে রাজধানীর দিয়াবাড়িতে
বৃষ্টিতে ভেজা থেকে বাঁচতে ঝালমুড়ির পসরাসহ নিজেকে পলিথিনে ঢেকে নিয়েছেন এক ভ্রাম্যমাণ বিক্রেতা
রাজধানীর ক্রিসেন্ট লেক এলাকায় বৃষ্টিতে ভেজার আনন্দে মাতোয়ারা এক তরুণী
বৃষ্টির ছাট থেকে বাঁচতে নিজেকে এভাবেই আড়াল করে রেখেছেন এক রিকশাচালক
বৃষ্টিতে জমে থাকা পানিতে ফুটবল খেলায় মেতেছে কয়েকজন তরুণ
ক্রিসেন্ট লেকের পাড়ে বৃষ্টি উপভোগ করছেন কয়েকজন দর্শনার্থী
বৃষ্টিভেজা দিনটিকে ফ্রেমবন্দী করতে সেলফি