মা ইলিশের নিরাপদ প্রজনন ও ইলিশের উৎপাদন বাড়াতে সারা দেশে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা চলছে। ৮ অক্টোবর থেকে মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময়ে ইলিশ আহরণ, বিক্রি, মজুত, পরিবহন, বাজারজাতকরণ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। তবে এই নিষেধাজ্ঞা মানছেন না পাবনার অনেক জেলে। জেলা সদর, সুজানগর ও বেড়া উপজেলার পাশে পদ্মা ও যমুনা নদীতে প্রকাশ্যে চলছে ইলিশ শিকার। বেড়ার ঢালারচর এলাকায় পদ্মা-যমুনার মোহনা। এখানে দুই নদীতেই মা ইলিশের বিচরণ বেড়েছে। দিনে ও রাতে কয়েক শ নৌকায় চলছে মা ইলিশ শিকার। জেলেরা ইলিশ ধরে নদী তীরবর্তী বিভিন্ন বাড়িতে সরবরাহ করছেন। এসব বাড়ি থেকেই ক্রেতারা ইলিশ কিনছেন। সরেজমিনে দেখা যায়, ১ কেজির বেশি ওজনের প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। অন্যদিকে ২৫০ থেকে ৩৫০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ১ হাজার টাকা কেজি দরে। পাবনায় ইলিশ ধরা ও বিক্রির নানা দৃশ্য নিয়ে এই ছবির গল্প।
