সমাবেশের নগরী ঢাকা

রাজধানীতে সমাবেশ করছে বিএনপি, আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন এবং গণ অধিকার পরিষদ ও গণতন্ত্র মঞ্চ। এর মধ্যে বিএনপি রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আওয়ামী লীগ বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে, গণ অধিকার পরিষদ পল্টনে ও জাতীয় প্রেসক্লাবের সামনে এবং গণতন্ত্র মঞ্চ মৎস্য ভবনের সামনে সমাবেশ করে। দলীয় পতাকা আর ব্যানারে ছেয়ে গেছে সমাবেশস্থলগুলো। হাজারো নেতা–কর্মীর দলীয় স্লোগানে মুখর হয় সড়কগুলো। তবে আজ ছুটির দিন থাকায় সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কম।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের ‘শান্তি সমাবেশে’ আসা নেতা–কর্মীদের একাংশ
ছবি: দীপু মালাকার
লাঠি ও পাইপের মাথায় পতাকা বেঁধে সমাবেশে আসেন আওয়ামী লীগ এবং এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা–কর্মীরা
শান্তি সমাবেশের মঞ্চে প্রধান অতিথি ওবায়দুল কাদেরসহ শীর্ষস্থানীয় নেতা–কর্মীরা
শান্তি সমাবেশে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে বড় একটি মিছিল আসে
আওয়ামী লীগের তিন সংগঠনের সমাবেশস্থলে নেতা–কর্মীর বিপুল উপস্থিতি
সমাবেশস্থলে স্লোগান দিচ্ছেন আওয়ামী লীগের এক কর্মী
নয়াপল্টনে বিএনপির নেতা–কর্মীদের বিপুল উপস্থিতির একাংশ
বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি হাতে সমাবেশস্থলে বিএনপির কর্মীরা
বর্তমান সরকারের অধীনে নির্বাচন না করার দাবিতে প্ল্যাকার্ড হাতে এক বিএনপি কর্মী
টুপির মধ্যে প্লাস্টিকের ধানের শীষ লাগিয়ে সমাবেশে আসেন বিএনপির এক সমর্থক
পল্টনে মঞ্চে গণ অধিকার পরিষদের (নুরুল-রাশেদ) নেতারা
বক্তব্য দিচ্ছেন গণ অধিকার পরিষদের (নুরুল-রাশেদ) সভাপতি নুরুল হক
জাতীয় প্রেসক্লাবের সামনে বক্তব্য দিচ্ছেন গণ অধিকার পরিষদের (কিবরিয়া-ফারুক) সভাপতি রেজা কিবরিয়া
এক দফা দাবিতে রাজধানীর মৎস্য ভবনের সামনে গণতন্ত্র মঞ্চের সমাবেশ